মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে কফি ফেস প্যাক


আপনার দিনটি হয়তো শুরু হয় কফির coffee কাপে চুমুক দিয়ে। ক্লান্তি, অবসাদ দূর করতে কফি অতুলনীয়। কিন্তু আপনি জানেন কি রূপচর্চায়তেও কফির ভূমিকা রয়েছে! ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ত্বককে মসৃণ, কোমল আকর্ষণীয় করতে কফির গুঁড়ো অনেক বেশি কার্যকরী। ত্বকের ধরণ বুঝে কফির প্যাককে ভিন্নতা রয়েছে। আসুন জেনে নিই ত্বকের ধরণ অনুযায়ে কফির কিছু কার্যকরী প্যাক।

১। কফি ও মধুর প্যাকঃ
১ চা চামচ মধু এবং ১ চা চামচ কফি পাউডার মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার ভাল করে মুখে এবং ঘাড়ে লাগান। ২০ মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে কোমল মসৃণ করবে। কফি পাউডারে আছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামাটোরী যা ত্বককে মসৃণ আর মধু ত্বককে ময়েশ্চারাইজ করে থাকে। এটি স্বাভাবিক ত্বকের জন্য অনেক বেশি কার্যকরী।

২। অলিভ অয়েল ও কফি প্যাকঃ
অলিভ অয়েল ও কফির প্যাক শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য অনেক বেশী ফলপ্রসূ। ১ চাচামচ কফি পাউডার এবং ১ চাচামচ অলিভ অয়েল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার এটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ৫-১০ মিনিট পর হালকা শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৩। কফি ও কোকো পাউডারের প্যাকঃ
এটি তৈলাক্ত ত্বকের উপযোগী। ১ চাচামচ কোকো পাউডার, ১ চাচামচ কফি পাউডার এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। এবার এটি মুখ ও ঘাড়ে ভাল করে লাগান। প্যাকটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কফি এবং কোকো পাউডারে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা ত্বকের ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করতে সাহায্য করে। আর মধু আপনার ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখে।
৪। দুধ ও কফির প্যাকঃ
এটি সব ধরণের ত্বকের জন্য প্রযোজ্য। ১ চা চামচ কফি পাউডার এবং ১ চা চামচ দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি ম্যাসাজ করে মুখে লাগান। এটি মূলত ত্বকের ময়লা পরিষ্কার করে থাকে।

৫। লেবু এবং কফির প্যাকঃ
১ টেবিল চামচ কফি পাউডার, ১ টেবিল চামচ মধু, কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার হালকাভাবে মুখ এবং ঘাড়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সব ধরণের ত্বকের অধিকারীরা এই প্যাকটি ব্যবহার করতে পারেন।

সোমবার, ২৮ মে, ২০১৮

ব্রণ নিরাময়ে এর চেয়ে সহজ উপায়


একটা বয়সে ছেলে মেয়ে নির্বিশেষে মুখ ভর্তি ব্রণ acne নিয়ে সমস্যায় পড়েছেন সব বয়েসের মানুষ। শুধু যে বয়সের সন্ধিক্ষণেই এমনটা হয়, তা নয়। অনেক সময় পাঁচন ক্রিয়ার কারণেও ব্রণ সমস্যা দেখা দেয়।

 যাঁদের তৈলাক্ত ত্বক তাঁবাজারের অনেক ক্রিম, নানান ওষুধপত্রেও হয় না ব্রণ সমস্যার উপশম। তবে একটা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই এই মুশকিল থেকে মুক্তি সম্ভব। সেটা হল, বরফ ঘষা। তবে তা হওয়া উচিত অবশ্যই নিয়ম মাফিক।রাও এই সমস্যায় পড়েন।

কীভাবে? জেনে নিন-
রাতে ঘুমোতে যাওয়ার আগে বরফের ব্যবহার সবথেকে ভালো এবং উপকারী। এটাও মাথায় রাখতে হবে, সব সময় বরফ ঘষলেও সেটা যথাচিত হবে না। বড় বড় ব্রণের acne ক্ষেত্রেই কোনও সূক্ষ্ম কাপড় কিংবা তোয়ালেতে বরফ জড়িয়ে সেটা ব্রণর স্থানে লাগানো উচিত। কখনই খালি বরফ দেওয়া উচিত নয়

রাতের রূপচর্চায় ৩টি অত্যাবশ্যকীয় কাজ


বিরূপ আবহাওয়া, অযত্ন-অবহেলার কারণে অনেকের নিখুঁত স্নিগ্ধ ত্বক হারিয়ে যায়। নিখুঁত সুন্দর ত্বক একধরণের স্বপ্নের মতোই মনে হয়। এ সমস্যাগুলো থেকে সহজেই ত্বকের যেকোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
স্কিন এক্সপার্ট হুমায়রা জানান, ‘প্রতিরাতে যদি সামান্য একটু যত্ন নেয়া হয় তাহলে খুব সহজেই ত্বকের সৌন্দর্য ধরে রাখা সম্ভব। একটু সচেতনতাই ব্রণ, ত্বকের রুক্ষতা এবং অন্যান্য নানা সমস্যা দূরে রাখতে পারে।

তিনটি কাজের মাধ্যমে সম্ভব এই সমস্যাগুলি কিছুটা কমিয়ে নেয়া –

প্রথমত, রাতে বাসায় ফিরে অবশ্যই ত্বক পরিষ্কার করে নেবেন। কেননা ত্বকের নানা সমস্যার মূল কারণ হচ্ছে অপরিষ্কার ত্বক, তাই যত জলদি সম্ভব বাসায় ফিরেই ত্বক ভালমত পরিষ্কার করে নেয়া উচিৎ। ত্বক যত অপরিষ্কার থাকবে ততোই সমস্যা বাড়তে থাকবে। তাই প্রতি রাতে বাসায় ফিরে অবশ্যই ভালো করে ত্বক পরিষ্কার করে নেবেন।


ভাল ও আপনার ত্বকের সাথে মানানসই কোন ফেসওয়াস দিয়ে ত্বক ধুয়ে নিয়ে ত্বক স্ক্রাব করে উপরের ময়লা দূর করে নিন। এরপর একটি সাধারণ বা প্রাকৃতিক কোনো টোনার দিয়ে ত্বক আরও ভালো করে পরিষ্কার করে নিন। কাঁচা দুধ খুব ভালো টোনার হিসেবে কাজ করে। দুধ লাগিয়ে ৫ মিনিট রেখে ত্বক ধুয়ে ফেলুন।
দ্বিতীয়ত, ফেস প্যাক মানে ভারী কোনো ফেস প্যাক নয়। প্রতিদিন রাতে ব্যবহারের জন্য দুধ মধুর হালকা ফেস প্যাকই যথেষ্ট। এতে ত্বকের কোমলতা ফিরে আসে এবং ত্বকের উজ্জ্বলতাও বজায় থাকে। যাদের ত্বক রুক্ষ তারা দুধ ও মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন।
আবার যাদের ত্বক তৈলাক্ত তারা লেবুর রস ও মধু ব্যবহার করতে পারেন আর যারা একটু উজ্জ্বলতা চান তারা হলুদ গুঁড়ো ও দুধ ব্যবহার করে প্যাক তৈরি করতে পারেন। মাত্র ২০ মিনিট ব্যবহার করেই ধুয়ে ফেললে ত্বকের যত্ন নেয়া শেষ।

তৃতীয়ত, সঠিক খাবার রাতের খাবারের কারণে অনেক সময় ত্বকের সমস্যা দেখা যায় বলে জানান হুমায়রা। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘রাতের ভারী খাবার হজম না হওয়ার কারণে অনেকেরই ব্রণ সমস্যা দেখা দেয়’। তাই রাতে হালকা খাবার খাওয়াই বুদ্ধিমানের কাজ। সেই সাথে পান করা উচিত অন্তত ২ গ্লাস পানি।

বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮

ওজন কমাতে মধু ও লেবুর ব্যবহার


ওজন কমাতে অনেকে অনেক কিছু পান করেন বা খান। যেমন : ওজন কমানোর চা, সোনাপাতা, ওজন কমানোর ওষুধ ইত্যাদি। এগুলোর কোনো কার্যকারিতা আছে কিনা তা সন্দেহ আছে। থাকলেও এগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। কিন্তু প্রাকৃতিক উপাদান মধু ও লেবু আসলেই যে কার্যকরী, তা পরীক্ষিত এবং সারা বিশ্বে সমাদৃত ও স্বীকৃত । ওজন কমাতে দুটি প্রাকৃতিক উপাদান লেবু ও মধুর পানীয় সম্পর্কে অনেকেই জানেন । ওজন কমানো ছাড়াও লেবু ও মধুর অনেক গুণাগুণ আছে।

কেন ওজন কমায়
মধুতে যদিও চিনি থাকে, কিন্তু এতে ভিটামিন ও মিনারেল থাকার কারণে এটি সাধারণ চিনির মতো ওজন না বাড়িয়ে কমায়। কারণ সাধারণ চিনি হজম করতে আমাদের শরীর নিজের থেকে ভিটামিন ও মিনারেল খরচ করে, ফলে এসব পুষ্টি উপাদানের ঘাটতি হয়। এসব উপাদান ফ্যাট ও কোলেস্টেরল কমাতে বা ভাঙতে সাহায্য করে। ফলে যখন আমরা বেশি চিনি খাই, তখন অধিক ক্যালরি শরীরে জমা ছাড়াও এসব পুষ্টি উপাদানের চিনি হজম করতে অতিরিক্ত খরচ হওয়ায় পুষ্টি উপাদানের ঘাটতি হয়। তাই ওজন বাড়াতে পারে। কিন্তু মধুতে এসব উপাদান থাকার ফলে এগুলো হজমে সহায়ক এবং ফ্যাট ও কোলেস্টেরল কমায়। তাই এই পানীয় ওজন কমায়। তাছাড়া সকালে উঠেই শরীর যদি পানি জাতীয় কিছু পায়, তবে তা হজম শক্তি বাড়াতে সাহায্য করে। ফলে একই রকম শারীরিক পরিশ্রম করেও আপনার হজম শক্তি বৃদ্ধির কারণে ওজন কমতে পারে।

লেবু-মধু পানীয় বানানোর প্রণালী
এক গ্লাস হালকা বা কুসুম গরম পানি, আধা চা চামচ লেবুর রস, এক চা চামচ মধু। গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে পান করুন লেবু-মধু পানীয়। আপনি চাইলে এর সঙ্গে সবুজ চা মেশাতে পারেন।

যা লক্ষ্য রাখবেন
—আগে পানি হালকা গরম করে তারপর লেবু ও মধু মেশাবেন। মধু
কখনোই গরম করতে যাবেন না।
—যদি ঠাণ্ডা পানিতে এটি পান করেন, তবে বিপরীত ফল হবে, মানে
আপনার ওজন বাড়বে।
লেবু-মধু পানীয়ের উপকারিতা
— এই পানীয় শরীর থেকে টক্সিন বের করে। শরীরের ভেতরের
নালীগুলোর সব ময়লা বের করে দেয়।
— মেটাবলিজম/হজম শক্তি বাড়ায়, ফলে ওজন কমে। ঠাণ্ডা লাগলে এই
পানীয় কফ বের করতে সাহায্য করে এবং ঠাণ্ডা লাগলে গলাব্যথা
করলেও এটি উপকারী ।
— এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
— শরীরে শক্তি বাড়ায়, অলসতা কমায়।
— কোষ্ঠকাঠিন্য দূর করে।
মধুর উপকারিতা
মধুতে গ্লুকোজ ও ফ্রুকটোজ আলাদাভাবে থাকে, কিন্তু চিনিতে তা একসঙ্গে থাকে। ফ্রুকটোজ তাড়াতাড়ি গ্লুকোজের মতো শরীরে ক্যালরি হিসেবে জমা হয় না। তাই চিনির মতো মধু সহজে ক্যালরি জমা করে না। ফলে অল্প মধু খেলেও ওজন বাড়ার সম্ভাবনা কম।
মধু শরীরকে রিলাক্স করে, মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে এবং সহজে ঘুম আনতে সাহায্য করে।
মধু একটি প্রাকৃতিক এন্টি বায়োটিক, যা শরীরের সব ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে ইনফেকশন দূর করে। ফলে শরীরের কাজ করার প্রণালী উন্নত হয় এবং হেলদি থাকে।
মধু হজমে সহায়ক। তাই বেশি খাবার খাওয়ার পরে অল্প মধু খেতে পারেন
—মধু ফ্যাট কমায়, ফলে ওজন কমে।
—মধু প্রাকৃতিকভাবেই মিষ্টি। তাই মধু সহজে হজম হয়।
—চোখের জন্য ভালো।
—গলার স্বর সুন্দর করে।
—শরীরের ক্ষত দ্রুত সারায়।
—আলসার সারাতে সাহায্য করে।
—নালীগুলো পরিষ্কার করে।
—ঠাণ্ডা লাগলে জ্বর, গলাব্যথায় ভালো ওষুধ হিসেবে কাজ করে।
—মধু এন্টি অক্সিডেন্ট, যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে। ত্বকের ভাঁজ
পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে।
—বুদ্ধিবৃত্তি বাড়ায়।
—শরীরের সামগ্রিক শক্তি বাড়ায় ও তারুণ্য বাড়ায়।
লেবুর উপকারিতা
লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা এন্টিসেপটিক ও ঠাণ্ডা লাগা প্রতিরোধ করে
—লেবুর এই উপাদানগুলো টনসিল প্রতিরোধ করে
—এছাড়া লেবুর ভিটামিন সি ক্যান্সারের সেল গঠন প্রতিরোধ করে।
—লেবু বুক জ্বালা প্রতিরোধ করতে ও আলসার সারাতে সাহায্য করে।
—লেবু আর্থাইটিসের রোগীদের জন্য ভালো ।
—লেবু শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে।
—লেবু এন্টিঅক্সিডেন্ট। তাই ত্বকের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ত্বক
পরিষ্কার রাখে, অপহব দূর করে। ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে।
কালোদাগ ও ত্বকের ভাঁজ পড়া কমায়।
—লেবু ওজন কমাতে সাহায্য করে।
—লেবু হজমে সহায়ক ও হজমের সমস্যা দূর করে।
—কোষ্ঠকাঠিন্য দূর করে।
—শরীরের ভেতরের টক্সিন দূর করে, অন্ত্রনালী, লিভার ও পুরো শরীরকে
পরিষ্কার রাখে।
—পেট ফোলাজনিত সমস্যা কমায়।
—রক্ত পরিশোধন করে।
—ঠাণ্ডা লাগলে জ্বর, গলাব্যথায় ভালো ওষুধ হিসেবে কাজ করে।
—শ্বাসকষ্ট, হাঁপানি হলে ভালো কাজ করে।
—শ্বাসনালীর ও গলার ইনফেকশন সারাতে সাহায্য করে।
কখন খাবেন
সাধারণত সকালে উঠেই প্রথম পানীয় হিসেবে খালি পেটে এটি খাওয়া হয়। এর কিছুক্ষণ পরে সকালের নাস্তা খেতে পারেন।
সাবধানতা
যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা অবশ্যই এটি খালি পেটে খাবেন না। কারণ লেবু এসিডিক। তাই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এটি খাবেন।
তাছাড়া লেবুর এসিড দাঁতের এনামেলের জন্য ক্ষতিকর, তাই এই পানীয় খাবার সঙ্গে সঙ্গে কুলি করবেন, অথবা পানি খাবেন।
একটা কথা মনে রাখবেন, ওজন কমানোর জন্য এই পানীয় শুধুই সহায়কমাত্র। সম্পূর্ণ ওজন কমানোর প্রক্রিয়াতে অবশ্যই থাকতে হবে স্বাস্থ্যকর/ব্যালেন্সড ডায়েট, নিয়মিত শরীর চর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা।